ঢালিউড অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার নতুন রোদমাখা ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে তার নতুন লুক।
ছবিতে স্পর্শিয়াকে হলুদ রঙের ফুলের ছাপযুক্ত একটি স্টাইলিশ স্লিভলেস পোশাকে দেখা গেছে। খোলা চুলে রোদের মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাকে। ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শন মেন্ডেস ও কামিলা কাবেলোর জনপ্রিয় গান ‘সেনোরিটা’ যুক্ত করেছেন তিনি।
ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘শি অ্যান্ড দ্য সান’—অর্থাৎ ‘সে এবং সূর্য’। পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের অনেকেই তার সৌন্দর্য ও নতুন লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ ছবির আবহ ও স্টাইল নিয়েও নিজেদের মতামত জানিয়েছেন।
ছবিগুলোর পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, এগুলো দেশের বাইরে তোলা। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন স্পর্শিয়া।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তার পরিবারের বসবাস রয়েছে। পারিবারিক কারণেই নিয়মিত সেখানে যাতায়াত করেন এই অভিনেত্রী। দেশে কাজের ব্যস্ততা থাকলেও পরিবারের সঙ্গে সময় কাটাতে মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে ছুটে যান তিনি।